মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ত্বকের জ্যোতি বাইরে নয়, লিভারের স্বাস্থ্যের উপর নির্ভর করে

    ত্বকের জ্যোতি বাইরে নয়, লিভারের স্বাস্থ্যের উপর নির্ভর করে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখতে শুধু মেকআপ বা দামি ক্রিম যথেষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, ত্বকের আসল দীপ্তি আসে ভেতরের স্বাস্থ্য থেকে, বিশেষ করে লিভারের স্বচ্ছতা ও কার্যক্ষমতা থেকে।

    ত্বক শরীরের বাইরের অংশ হলেও এটি ভেতরের স্বাস্থ্যকে প্রতিফলিত করে। মন খারাপ বা লিভার ক্লান্ত থাকলে ত্বক নিস্তেজ ও খুশকিভাবে দেখায়। লিভার হলো শরীরের প্রাকৃতিক ফিল্টার, যা টক্সিন, অতিরিক্ত তেল, ওষুধ এবং মানসিক চাপের প্রভাব কমাতে সাহায্য করে। যখন লিভার ক্লান্ত বা ভারী হয়, তখন ত্বকে দেখা দেয় র‍্যাশ, ডালনেস, পিগমেন্টেশন, ব্রণ এবং আগেভাগে বার্ধক্য।

    ত্বকের স্বাস্থ্য রক্ষায় বিশেষজ্ঞরা কিছু সহজ ভেতরের যত্নের নিয়ম অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন:

    • সকালে খালি পেটে গরম জলে লেবু বা আমলকি মিশিয়ে পান।
    • দিনে অন্তত ৮ গ্লাস জল পান করুন।
    • চা, কফি, অতিরিক্ত তেল-ঝাল ও ভারী খাবার কমান।
    • সপ্তাহে একদিন হালকা ফল, সবজি বা স্যুপ ভিত্তিক খাবার নিন।
    • রাগ, মানসিক চাপ এবং রাত জাগা কমানোর জন্য প্রতিদিন অন্তত ১৫ মিনিট ধ্যান করুন।

    বিশেষজ্ঞরা বলছেন, লিভার যখন পরিষ্কার ও হালকা থাকে, তখন রক্তও বিশুদ্ধ ও প্রাণবন্ত হয়, এবং সেই রক্ত ত্বকে আনে প্রাকৃতিক দীপ্তি, কোমলতা ও স্বাস্থ্য। ফলে ত্বক নিজেই আলোকিত হয়, কোনো মেকআপ ছাড়াই।

    শেষমেষ, তাদের বক্তব্যের সারমর্ম:

    “যত পরিষ্কার লিভার, তত উজ্জ্বল জীবন।”
    “Perfect Skin begins with a Peaceful Liver.”

    ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য এখন শুধু বাইরের যত্ন নয়, ভেতরের যত্ন নেওয়াও জরুরি। লিভারকে বিশ্রাম দিন, মনকে শান্ত করুন, আর ত্বক জ্বলে উঠুক তার নিজস্ব আলোয়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ