শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ব্রিটিশ দুই ভাইয়ের ১২৭৮ কেজির কুমড়ার গিনেস রেকর্ড

    ব্রিটিশ দুই ভাইয়ের ১২৭৮ কেজির কুমড়ার গিনেস রেকর্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চাশ বছরের পরিশ্রমের ফল, বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া উৎপাদন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রিটিশ দুই ভাই ইয়ান ও স্টুয়ার্ট প্যাটন।

    ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের লিমিংটন এলাকার এই দুই সহোদর গত পাঁচ দশক ধরে বিশালাকৃতির সবজি চাষে নিয়োজিত। চলতি বছর তারা উৎপাদন করেছেন ২,৮১৯ পাউন্ড ৪ আউন্স (প্রায় ১,২৭৮ কেজি) ওজনের বিশাল কুমড়া।

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধু বিশ্বের সবচেয়ে ভারী কুমড়াই নয় বরং আয়তনেও সবচেয়ে বড়। কুমড়াটির পরিধি ২১ ফুট ৩.৮ ইঞ্চি। দুই ভাই আদর করে কুমড়াটির নাম দিয়েছেন ‘মাগল’।

    রেকর্ড যাচাই ও পরিমাপের দায়িত্বে ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা সেবাস্টিয়ান সাস্কি।

    তিনি বলেন, ইয়ান ও স্টুয়ার্ট প্যাটন বহু বছর ধরে বিশাল আকারের সবজি চাষীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছেন। এবার তাদের নিজেদের নাম রেকর্ডবুকে দেখা আমাদের সবার জন্যই এক বিশেষ মুহূর্ত।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন