বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ধর্ষণের শিকার সেই পাগলীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার

    ধর্ষণের শিকার সেই পাগলীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায়  সুমাইয়া আকতার (২৫) নামে প্রতিবন্ধী পাগল নারীকে ধর্ষণ করে অন্তঃস্বত্তা করল মো. ফারুক (৪৫) নামে এক ধর্ষক। 

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ১২টার দিকে উপজেলার গোচরা বাজার এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। 

    গ্রেফতারকৃত ধর্ষক মোঃ ফারুক উপজেলার পারুয়া ইউনিয়নের হাজানিহাট এলাকার কাজী বাড়ির গ্রামের মো. হারুনের ছেলে।

    ফারুক দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনার বনগ্রাম এলাকার নতুন গ্রামে বসবাস করে আসছেন।

    পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম সুমাইয়া আক্তার (২৫) একজন প্রতিবন্ধী পাগল, সহজ সরল ও স্বামী পরিত্যক্তা নারী।

     জীবিকা নির্বাহের জন্য তিনি সারাদিন এলাকার বিভিন্ন জায়গায়, হাট-বাজারে ঘুরে ভিক্ষাবৃত্তি করে অর্জিত অর্থ রক্ষক সাজা ধর্ষক ফারুকের কাছে জমা রাখতেন। এই সুযোগে ফারুক ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বনগ্রাম আজিজনগর এলাকার একটি পরিত্যক্ত গ্যারেজে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ফাঁস হয়।

    ঘটনা ফাঁসের পর ধর্ষকের নাম খোদ ভিকটিমই প্রকাশ করেন। এরপর ধর্ষক ফারুক বিভিন্ন কৌশলে প্রতিবন্ধী সুমাইয়াকে গর্ভপাত করানোর চেষ্টা চালায়। কিন্তু নিহতির নির্মম পরিহাস তা করতে সক্ষম হয়নি। কয়েকদিন আগে ভিকটিম সুমাইয়া আক্তার একটি কন্যা সন্তান জন্ম দেয়।

    ঘটনার পর ভিকটিম বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামী ফারুক আত্মগোপনে ছিলেন।

    আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, পিপিএম এর তত্ত্বাবধানে ও রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এটিএম শিফাতুল মাজদার নির্দেশনায় এসআই (নিঃ) মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোচরা বাজার এলাকা থেকে ফারুককে গ্রেফতার করে।

    এ বিষয়ে ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, 'আসামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হবে। নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে রাঙ্গুনিয়া পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন