সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিপসট পরিদর্শনে ডাচেস সোফি, সাক্ষাৎ করলেন নারী শান্তিরক্ষীদের সঙ্গে দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’ ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার: স্পিকার সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০ চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর নারী ও শিশুর কল্যাণে অভিন্ন স্বার্থ নিয়ে জুবাইদা-সোফির আলোচনা
  • নাশকতার অভিযোগে ১১ মামলায় আসামি ৩,৬০০

    সাভার ও আশুলিয়ায় স্বাভাবিক উৎপাদনে ফিরেছেন শ্রমিকেরা

    সাভার ও আশুলিয়ায় স্বাভাবিক উৎপাদনে ফিরেছেন শ্রমিকেরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে টানা শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সহিংসতার পর আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে এসেছে। সিংহভাগ তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সাভার ও আশুলিয়া এলাকার শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক আন্দোলন ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বহিরাগত একটি চক্র কারখানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ ও কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনা ঘটায়। এ সকল নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে আশুলিয়া থানায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় নামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    সোমবার (৯ই নভেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, কারখানা ভাঙচুর ও আইনশৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটানোর অপরাধে এসব মামলা দায়ের করা হয়েছে।

    এদিকে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও কয়েকটি কারখানায় এখনও অসন্তোষের আংশিক প্রভাব রয়ে গেছে। ‘নিউএজ’ ও ‘এস-২১’ সহ মোট ৭টি পোশাক কারখানায় টানা অষ্টম দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। তবে এই গুটি কতক কারখানা ব্যতীত আশুলিয়ার বাকি বিপুলসংখ্যক তৈরি পোশাক কারখানায় পূর্ণ উদ্যামে উৎপাদন চলছে।

    শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাইপাইল, ডিইপিজেড ও নরসিংহপুরসহ প্রধান প্রধান স্থানে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী নিয়মিত টহল জোরদার রেখেছে।

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানিয়েছেন, “সরকারি নির্দেশনা ও আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আস্থা রেখে শ্রমিকরা কাজে ফিরেছেন। হাতে গোনা দু-একটি কারখানা ছাড়া সার্বিক শিল্পাঞ্চলের পরিস্থিতি পুরোপুরি শান্তিপূর্ণ ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন