মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার 

    ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা ও যুবলীগের এক  কর্মীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে মো. ইকবাল হোসেন (৪৬)। তিনি সাদেকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। অপরজন হলেন মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের মো. মনির ভূইয়ার ছেলে মোঃ সারোয়ার হোসাইন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সক্রিয়কর্মী৷ 

    পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শহরের পাইকপাড়া এলাকা থেকে মো. ইকবাল হোসেনকে এবং রাত ১১টায় মাছিহাতার আটলা এলাকা থেকে সারোয়ার হোসাইনকে গ্রেফতার করা হয়। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক নেতা ও যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন