বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসা থেকে মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত মাহবুবুর রহমান খান টিটু জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মহিউদ্দিন খাঁনের ছেলে।

    জানা যায়, টিটু পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাসায় একা বসবাস করতেন। সোমবার (২৭ অক্টোবর) তার এক বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে আর কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

    পরে বৃহস্পতিবার সকালে তার বোন খবর নিতে বাড়িতে এলে স্থানীয়রা জানান, বাসা থেকে দুর্গন্ধ আসছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে পচা ও দুর্গন্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. ওয়াসিম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।

    ধারণা করা হচ্ছে, মরদেহ তিন-চার দিন আগের হবে। মরদেহে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন