রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার
  • সরিষাবাড়ীতে শামিম তালুকদারের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

    সরিষাবাড়ীতে শামিম তালুকদারের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামালপুরের সরিষাবাড়ীতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এর ভাবমূর্তি বিনষ্ট করা ও ফেক আইডি দিয়ে ফেসবুকে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আরামনগর বাজার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

    সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিষাবাড়ীর মানুষের প্রতিবাদী আওয়াজ, আদি বিএনপি সরিষাবাড়ী, আমি সাধারণ মানুষ সরিষাবাড়ী, ভয়েজ অফ সরিষাবাড়ী, রাহা চৌধুরী, সময়ের আয়না, দি মিরর টাইম, তরুনদের ধানের শীষসহ বিভিন্ন নামে ফেক আইডি খুলে আমার নামে, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নামে নানা রকম মিথ্যা, ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ।

    পাশাপাশি যমুনা ফার্টিলাইজার সার কারখানায় লেবার কন্ট্রাক্ট ঠিকাদারি কাজের বিষয়ে একটা মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি আল মোমিন গ্রুপের কাওকে চিনিও না জীবনে কোন দিন দেখাও হয়নি। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আমিসহ, দুলাল উদ্দিন ও মুর্শেদ আলম থানায় পৃথক কয়েকটি সাধারন ডায়েরী করেছেন। এসময় প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল প্রমুখ। 

    সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হাসান বলেন, থানায় এইসব বিষয়ে কয়েকটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন