মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • সংবাদ সম্মেলনে নাসরীন জাহান নাজ

    উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ

    উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় এক নারী উদ্যোক্তার গড়ে তোলা রেস্টুরেন্ট ভাঙচুর এবং তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার ও নিজের এবং সন্তানদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা নাসরীন জাহান নাজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) উত্তরার একটি স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

    নাসরীন জাহান নাজের অভিযোগ, তার সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দার পূর্বপরিকল্পিতভাবে তাকে কৌশলে মালয়েশিয়ায় পাঠিয়ে তালাকের নোটিশ পাঠান। পরে তার পাসপোর্ট ও গাড়ি আটকে রাখা হয়। গত ২১ সেপ্টেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সাবেক স্বামী তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে নাসরীন জাহান নাজ জানান, উত্তরার ১৭ নম্বর সেক্টরের অ্যাভিনিউ-৬ এলাকায় একটি ছোট রেস্টুরেন্ট পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন তিনি। গত ১৪ অক্টোবর তার সাবেক স্বামী লোকজন নিয়ে রেস্টুরেন্টটি ভেঙে গুঁড়িয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় সেখানে কর্মরত কর্মচারীদেরও ভয়ভীতি দেখানো হয় বলে দাবি তার।

    তিনি আরও জানান, বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও মৃত্যুভয়ে দিন কাটছে তার। জীবনের নিরাপত্তা চেয়ে গত ১৫ অক্টোবর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে নাসরীন জাহান নাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নিজের ও সন্তানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাবেক স্বামী আবু সাঈদ মোহাম্মদ হায়দারের বক্তব্য জানা যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন