মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান আইজিপির বক্তব্য নিয়ে বিতর্কের পর কী হবে, জানালেন তথ্য উপদেষ্টা
  • সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী

    সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আইজিপির সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার চেষ্টা দেশের ক্ষতি করবে এবং সরকারকে স্বস্তি দেওয়ার পরিবর্তে বিব্রত ও ভীত করবে। তাঁর মতে, পুলিশ বাহিনীর সৎ ও দক্ষ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ দিলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

    মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশপ্রধানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, পুলিশ বাহিনীর প্রধানের এমন বক্তব্য সরকারের জন্য স্বস্তির পরিবর্তে অস্বস্তি তৈরি করতে পারে। বাহিনীতে অনেক সৎ ও দক্ষ কর্মকর্তা রয়েছেন। তাঁদের স্বাধীনভাবে ও নিরপেক্ষতার সঙ্গে আইন প্রয়োগের সুযোগ দেওয়া হলে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

    রিজভী বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে সস্তা কৃতিত্ব বা বাহবা পাওয়ার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেওয়া হলে তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। এতে সরকারও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে।

    অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক ও উন্নয়নমূলক পরিকল্পনার প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং দেশের উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা বিএনপির অন্যতম লক্ষ্য। জাতীয় পুনর্গঠনে তরুণদের বিশৃঙ্খলার অংশ না করে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে হবে।

    তারেক রহমানের ‘মানবিক বাংলাদেশ’ গড়ার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রান্তিক কৃষক ও দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির লক্ষ্য হলো, কেউ যেন অনাহারে না থাকে। রিজভীর দাবি, অর্থনীতিবিদদের গবেষণায়ও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য কমানোর সম্ভাবনার কথা উঠে এসেছে।

    পরিবেশ সুরক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বৃক্ষরোপণ ও তালগাছ লাগানোর মতো উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

    বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, দলটি বহুদলীয় গণতন্ত্র, মুক্তচিন্তা ও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তাঁর বক্তব্য, জিয়াউর রহমানের সময় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।

    যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানবিক কর্মসূচির প্রশংসা করে রিজভী আশা প্রকাশ করেন, সংগঠনটির নেতাকর্মীরা রক্তদান, চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

    চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন