শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • আরএসএফ আক্রমণে পশ্চিম দারফুরে মৃত্যু ১৫০০, আন্তর্জাতিক নিন্দা

    আরএসএফ আক্রমণে পশ্চিম দারফুরে মৃত্যু ১৫০০, আন্তর্জাতিক নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুদানের পশ্চিম দারফুরের এল-ফাশার শহর দখলের সময় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর আক্রমণে মাত্র তিন দিনে কমপক্ষে ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

    সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকরা এই অবরুদ্ধ শহর থেকে পালানোর চেষ্টা করলে আরএসএফ-এর বর্বরতার শিকার হয়।

    বিশ্লেষকরা এ বর্বরতাকে ভয়াবহ গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন। তারা মনে করছে, এ হত্যাকাণ্ড পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার উদ্দেশ্য করা হচ্ছে।

    ইয়েলের হিউম্যানিটেরিয়ান রিসার্চ ল্যাব (এইচআরএল) থেকে গণহত্যার নতুন প্রমাণ এসেছে। আরএসএফ প্রবেশের পর এল-ফাশার শহরের স্যাটেলাইট ছবিতে, মানবদেহের আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো বস্তু এবং মাটিতে লাল রঙের বিশাল অংশ দেখা গেছে।

    আল জাজিরার প্রতিনিধি হিব্বা মরগান সুদানের রাজধানী খার্তুম থেকে জানান, আরএসএফের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা পালানোর চেষ্টাকারী বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন, কেবল একটি হাসপাতালেই ৪৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

    সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে, আরএসএফ হাসপাতালের ভেতরে পাওয়া রোগী, স্বজন এবং স্বাস্থ্যকর্মী উপস্থিত সকলকে হত্যা করেছে।

    আরএসএফ ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখের ও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ১৭ মাস ধরে অবরোধের পর দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল-ফাশার দখল করে নেয় আধাসামরিক বাহিনী।

    এদিকে, সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডানসহ আরব দেশগুলো আরএসএফের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। তারা তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

    সুদানের সাবেক সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিমের মতে, এই যুদ্ধ কেবল দুই জেনারেলের ক্ষমতার লড়াই নয়; এটি সুদানের সম্পদ দখল ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের বড় একটি ষড়যন্ত্রের অংশ।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন