রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মেট্রোরেল স্টেশনে বিড়াল, সাময়িক ভোগান্তি যাত্রীদের

    মেট্রোরেল স্টেশনে বিড়াল, সাময়িক ভোগান্তি যাত্রীদের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনের ভেতরে একটি বিড়াল ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কোন স্টেশন বা লাইনের কোন অংশে বিড়ালটি প্রবেশ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। পরে অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করে স্টেশন ত্যাগ করেন। এ সময় নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

    এছাড়া যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অবস্থান করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

    মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।

    তিনি আরও বলেন, ঝুঁকি দূর হওয়ার পরই মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হবে। তবে কত সময় লাগবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন