বুধবার, ০৩ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক ভোলায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা নম্বরপ্লেট আড়াল করে এআই নজরদারি এড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত গ্রেফতার খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ তার স্ত্রীর প্রতিষ্ঠানের: বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ রামিসা হত্যা মামলা: আদালতের অনুমতি ছাড়া আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
  • ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে

    ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় নতুন করে সামরিক উত্তেজনা বাড়ছে। ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল মিলিটারি কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদী জানিয়েছেন, দুই দেশের মধ্যে আরেক দফা সংঘাতের ঝুঁকি এখন “অত্যাসন্ন” পর্যায়ে পৌঁছেছে।

    তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের কাছ থেকে পূর্ণ আত্মসমর্পণ চায়, যা ইরানি জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তার ভাষায়, “আত্মসমর্পণ ছাড়া পরিস্থিতি যেকোনো সময় যুদ্ধের দিকে গড়াতে পারে।”

    এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এপ্রিলে দুই দেশ আলোচনায় বসে। তবে সাম্প্রতিক সময়ে সেই আলোচনা থমকে যাওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে।

    অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি না হলে ফের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব।

    বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অগ্রগতি থেমে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়াচ্ছে।


    সূত্র: এএফপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন