বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এআই ব্যবহার করে কোটি ডলারের সাইবার প্রতারণা

    এআই ব্যবহার করে কোটি ডলারের সাইবার প্রতারণা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বিশাল সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে মামলা করেছে গুগল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামের একটি চীনা অপরাধী নেটওয়ার্ক ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে বিশ্বজুড়ে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করেছে।

    গুগলের দাবি অনুযায়ী, চক্রটি ৯ হাজারেরও বেশি ভুয়া ওয়েবসাইট এবং ১০ লাখের বেশি ডোমেইন ব্যবহার করে প্রতারণা চালিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে ২৫ লাখের বেশি ভুয়া বার্তা পাঠানো হয়, যেখানে গুগলসহ বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হতো।

    এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্যসহ সংবেদনশীল আর্থিক তথ্য সংগ্রহ করা হতো বলে অভিযোগ রয়েছে। গুগল জানায়, এই প্রতারণার কারণে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে।

    মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে এ চক্রটি অন্তত ৩৮ লাখের বেশি ক্রেডিট কার্ড তথ্য চুরি করেছে। সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১.৯ বিলিয়ন ডলার বলে ধারণা করা হচ্ছে।

    গুগল আরও জানিয়েছে, অপরাধীরা এআই প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল সাইট তৈরি করতে সক্ষম ছিল। এতে অনেক ব্যবহারকারী প্রতারণার শিকার হয়েছেন, ভেবে নিয়েছেন তারা বৈধ ওয়েবসাইটে তথ্য দিচ্ছেন।

    এ ঘটনায় গুগল প্রতারণা, কপিরাইট লঙ্ঘন ও সংগঠিত সাইবার অপরাধ পরিচালনার অভিযোগে মামলা করেছে। পাশাপাশি আদালতের কাছে অভিযুক্ত নেটওয়ার্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ এবং ক্ষতিপূরণ আদায়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত সাইবার অপরাধের এটি অন্যতম বড় উদাহরণ। তারা ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ