বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের ডিজি জায়েদ কামালের সম্পদ নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে আবেগাপ্লুত ইয়ামি গৌতম এশিয়ান গেমসের ব্যর্থতা নিয়ে বিসিবিতে যাবে নারী দলের রিপোর্ট প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা, দাবি এইচআরডব্লিউর শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল: রোগ সারানোর দাবির কতটা সত্য? ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান
  • জিমেইলে এল ‘কপি কোড’, ২এফএ যাচাই হবে আরও সহজে

    জিমেইলে এল ‘কপি কোড’, ২এফএ যাচাই হবে আরও সহজে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বা ২এফএ এখন বহুল ব্যবহৃত একটি পদ্ধতি। এতে পাসওয়ার্ডের পাশাপাশি একটি যাচাইকরণ কোড দিতে হয়। এতদিন ই-মেইলে আসা কোড দেখতে বার্তাটি খুলে সেটি কপি করতে হতো। এবার সেই প্রক্রিয়াটি সহজ করতে জিমেইলে যুক্ত হয়েছে ‘কপি কোড’ সুবিধা।

    নতুন ফিচারটির মাধ্যমে ২এফএ বা ভেরিফিকেশন কোডযুক্ত ই-মেইল শনাক্ত হলে ইনবক্স থেকেই কোড কপি করা যাবে। এজন্য সংশ্লিষ্ট ই-মেইল খুলতে হবে না।

    জিমেইল অ্যাপে কোনো বার্তায় যাচাইকরণ কোড শনাক্ত হলে সাবজেক্ট লাইনের নিচে পিল আকৃতির ‘কপি কোড’ বোতাম দেখা যাবে। এর পাশে কোডটিও প্রদর্শিত হবে। ব্যবহারকারী বোতামে ট্যাপ করলেই কোডটি ফোনের ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপর যে ওয়েবসাইট বা অ্যাপে কোডটি প্রয়োজন, সেখানে গিয়ে সেটি পেস্ট করলেই যাচাইয়ের ধাপ সম্পন্ন করা যাবে।

    ব্যাংক, অনলাইন সেবা বা বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো যাচাইকরণ ই-মেইলেও এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে বলে জানা গেছে। এতে ই-মেইল খুলে কোড খোঁজা এবং সংখ্যাগুলো আলাদাভাবে নির্বাচন করে কপি করার প্রয়োজন থাকছে না।

    বর্তমানে জিমেইলের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারীর ফোনে একই সময়ে ‘কপি কোড’ অপশন নাও দেখা যেতে পারে। জিমেইলের ওয়েব সংস্করণে এখনো এই সুবিধা চালু হয়নি। অ্যান্ড্রয়েডের নোটিফিকেশন থেকেও সরাসরি কোড কপি করার সুবিধা বর্তমানে নেই।

    যেভাবে ব্যবহার করবেন

    প্রথমে ফোনে জিমেইল অ্যাপ খুলে ইনবক্সে যান। এরপর ২এফএ বা ভেরিফিকেশন কোড থাকা ই-মেইলটি খুঁজে নিন। ই-মেইল না খুলেই সাবজেক্টের নিচে থাকা ‘কপি কোড’ বোতামে ট্যাপ করুন।

    বোতামে চাপ দিলে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে কোডটি ক্লিপবোর্ডে কপি করবে। এরপর যে অ্যাপ বা ওয়েবসাইটে কোড চাওয়া হয়েছে, সেখানে ফিরে গিয়ে নির্দিষ্ট ঘরে কোডটি পেস্ট করুন। সবশেষে ‘Verify’, ‘Sign in’ বা সংশ্লিষ্ট বোতামে চাপ দিলেই যাচাই সম্পন্ন হবে।

    যদি ইনবক্সে ‘কপি কোড’ অপশন দেখা না যায়, তাহলে জিমেইল অ্যাপটি সর্বশেষ সংস্করণে হালনাগাদ করে আবার পরীক্ষা করা যেতে পারে। এরপরও অপশনটি না এলে ধরে নিতে হবে, আপনার অ্যাকাউন্ট বা ডিভাইসে ফিচারটি এখনো চালু হয়নি। সে ক্ষেত্রে ফিচারটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন