বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা
  • শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান

    শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্চমাধ্যমিকের শিক্ষাগত সনদ নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। তাঁর বিরোধীদের অভিযোগ, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার সময় উচ্চমাধ্যমিক পাসের যে সনদ জমা দিয়েছিলেন, সেটি ভুয়া। তাঁদের দাবি, জিবরান আদৌ উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেননি।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র জমা দেন জিবরান। প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে তিনি ভারাক্রান্ত মনে পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে উল্লেখ করেছেন।

    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মাসে ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, নির্বাচনী হলফনামায় বিদেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা অর্জনের যে সনদ জমা দিয়েছিলেন জিবরান, তা ইন্দোনেশিয়ার নির্বাচনে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    তবে জিবরানের বিরোধীরা আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশই নেননি এবং এ পর্যায়ের কোনো সনদও অর্জন করেননি।

    এদিকে, ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন কি না, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব পালন করবে দেশটির পার্লামেন্ট গঠিত একটি বিশেষ কমিটি।

    তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিষয়টি সাংবিধানিক আদালতে বিচারাধীন হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন