বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার
  • সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার

    সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে। রাজনীতির চর্চা ঠিক হলে দেশের অবস্থারও পরিবর্তন হবে। কিন্তু রাজনীতিবিদদের বড় একটি অংশ সাধারণ মানুষের কল্যাণের চেয়ে নিজেদের সুবিধা নিয়েই বেশি চিন্তা করেন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার।

    হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। এ পরিবর্তন আনতে সংসদ সদস্যদের আন্তরিক ভূমিকা জরুরি।

    রাজনীতিবিদদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাঁদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে এ ক্ষেত্রে তাঁদের আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

    অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না উল্লেখ করে তিনি বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতির উন্নতি সম্ভব। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

    বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তাঁর মতে, এবারের সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানও বেশ ভালো।

    নির্বাচনে মনোনয়নব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নারীরা এখন শিক্ষিত ও দক্ষ হয়ে উঠেছেন। সমাজে অনেক যোগ্য নারী নেতৃত্ব রয়েছেন, যাঁরা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

    ককাসের প্রথম কমিটিকে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন