বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে
  • অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান

    অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টালের সংবাদ ও কনটেন্টের মান বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অনাব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।

    ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে সংবাদ পরিবেশনের মান ও কনটেন্টের গুণগত দিক নিশ্চিত করা জরুরি। মানসম্মত সংবাদ না হলে পাঠকের আগ্রহ তৈরি হয় না, প্রত্যাশিত পাঠকসংখ্যাও পাওয়া যায় না। পাঠক যেন আগ্রহ নিয়ে পোর্টালে সংবাদ পড়তে আসেন, সে জন্য দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করার পাশাপাশি কনটেন্টের মান উন্নত করতে হবে।

    নিউজ পোর্টালের বার্ষিক নবায়ন ফি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাঁচ হাজার টাকা নবায়ন ফি মূলত একটি টোকেন ফি। অতীতেও এ ব্যবস্থা চালু ছিল, তাই এটি নতুন কিছু নয়। তাঁর মতে, এ ফি বড় কোনো অঙ্ক নয়। বরং কেউ কেউ নবায়ন ফি পাঁচ লাখ টাকা নির্ধারণের প্রস্তাবও দিয়েছেন।

    বৈঠকে অনাবের নেতারা নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বার্ষিক নবায়নের শর্ত বাতিল, নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন