বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনা কূটনীতিক। ঢাকার চীনা দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিচার বিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন