বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা সুবিধাবঞ্চিত মানুষের দুরবস্থার দায় রাজনীতিবিদদের: স্পিকার অনলাইন গণমাধ্যমকে সন্ত্রাস ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান বাংলাদেশ-চীনের বিচার বিভাগীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা তথ্য কমিশনকে কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা, শুরু হচ্ছে অভিযোগের শুনানি ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, উদ্ধার ইয়াবা-গাঁজা গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ প্রতিযোগিতায় সেরা তিন এআই উদ্ভাবন নারীদের ব্যাংক হিসাব বাড়লেও ঋণপ্রাপ্তিতে বৈষম্য মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে সরকার
  • উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত

    উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীদের উপহার দেওয়াকে ঘুষ নয় বলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

    বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন। এ ধরনের মন্তব্য দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। ঠিকাদারের লভ্যাংশ থেকে উপহার দেওয়ার নামে সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত সুবিধা দেওয়া নৈতিক বা আইনসম্মত হতে পারে না। উপহারের আড়ালে এ ধরনের লেনদেন ঘুষ ও দুর্নীতিরই ভিন্ন রূপ।

    তিনি বলেন, সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল একজন প্রতিমন্ত্রীর এ ধরনের বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় ও অনিয়মের ঝুঁকিও তৈরি হয়।

    জুবায়ের বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান হতে হবে আপসহীন। উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং এ ধরনের মন্তব্যের মাধ্যমে দুর্নীতিকে বৈধতা দেওয়ার প্রবণতা বন্ধ করা প্রয়োজন।

    বিবৃতিতে তিনি গত ১৯ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। ওই সময় যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া অর্থকে চাঁদা নয় বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী। জুবায়েরের দাবি, ওই বক্তব্যের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

    জামায়াতের এই নেতা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন বক্তব্য তাঁদের শপথ ও পদমর্যাদার সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের মন্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করতে পারে। রাষ্ট্রীয় দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন