মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দায় স্বীকার করে ক্ষমা চাইলেন আসামি সোহেল

দায় স্বীকার করে ক্ষমা চাইলেন আসামি সোহেল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

রোববার (১৪ জুন) হাইকোর্টে জেল আপিল শুনানির সময় তিনি বলেন, তিনি আর্থিক সংকট, পারিবারিক অস্থিরতা এবং মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তার ভাষায়, এসব পরিস্থিতির কারণেই ঘটনাটি ঘটে গেছে, যা তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে দাবি করেন।

সোহেল রানা আরও বলেন, তিনি পেশায় অটোরিকশা গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন এবং নিয়মিত মাদক সেবনের কারণে পরিবারে অস্থিরতা তৈরি হতো। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিলেন না এবং কীভাবে ঘটনাটি ঘটেছে তা তিনি বুঝতে পারেননি।

আদালতে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং পরিবারের ভরণ-পোষণ ও সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করার অনুরোধ জানান।

অন্যদিকে একই মামলার অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন।

এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই আসামি জেল আপিল দাখিল করেন। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন