রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • ঘরেই বানান মজাদার বিফ কাটলেট, সহজ রেসিপিতে ঝটপট প্রস্তুতি

    ঘরেই বানান মজাদার বিফ কাটলেট, সহজ রেসিপিতে ঝটপট প্রস্তুতি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গরুর মাংস দিয়ে তৈরি খাবারের মধ্যে বিফ কাটলেট অনেকেরই প্রিয়। খাস্তা বাইরের আবরণ আর নরম ভেতরের স্বাদের কারণে এটি স্ন্যাকস হিসেবে বেশ জনপ্রিয়। চাইলে খুব সহজ উপকরণেই ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু পদটি।

    যেসব উপকরণ লাগবে

    বিফ কিমা – আধা কেজি
    পেঁয়াজ কুচি – আধা কাপ
    সেদ্ধ আলু – ২ থেকে ৩টি
    আদা ও রসুন বাটা – ২ টেবিল চামচ
    কাঁচা মরিচ কুচি – স্বাদ অনুযায়ী
    গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
    গোলমরিচ গুঁড়া – ১ চা চামচ
    লবণ – পরিমাণমতো
    ডিম – ১টি
    ব্রেডক্রাম্ব – পরিমাণমতো
    তেল – ভাজার জন্য

    যেভাবে তৈরি করবেন

    প্রথমে বিফ কিমা আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এরপর সেদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন।

    একটি প্যানে অল্প তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ ও গরম মসলা দিয়ে হালকা ভেজে নিন। তারপর এতে কিমা ও আলুর মিশ্রণ দিয়ে ভালোভাবে কষিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিন।

    ঠান্ডা হলে মিশ্রণ থেকে ছোট অংশ নিয়ে হাত দিয়ে কাটলেটের আকার দিন। এরপর ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন।

    সবশেষে প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। পছন্দের সস বা সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ