রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ডেঙ্গু প্রতিরোধে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি
  • হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ, চিকিৎসকদের সতর্ক বার্তা

    হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ, চিকিৎসকদের সতর্ক বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসাসেবায় অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় তিনি দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেন।

    শনিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী মূল ফটক তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত পান বলে জানা যায়। পাশাপাশি হাজিরা খাতা পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত একাধিক অসংগতি ধরা পড়ে।

    পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে মোবাইল ফোনে যোগাযোগ করেন। তিনি চিকিৎসাসেবায় অবহেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে কঠোর বার্তা দেন।

    এ সময় প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা জনগণের মৌলিক অধিকার, এতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দায়িত্ব পালন করতে না চাইলে পদত্যাগ করার পরামর্শও দেন তিনি।

    পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং মঙ্গলবার একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করেন।

    তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক দুর্বলতা ও অনিয়ম দূর করতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন