সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগকে কেন্দ্র করে মেলার স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে মাঠের একটি মেলার স্থাপনা ভাঙচুর শুরু করেন শিক্ষার্থীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মাঠে সচিবালয় নির্মাণের জন্য মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে গিয়ে মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।
শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে সেখানে অন্য কোনো স্থাপনা নির্মাণ কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিস্তারিত আসছে...
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন