জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই ধারাবাহিকতায় আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনও শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে।
তিনি বলেন, বিএনপি সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না।