বুধবার, ০৩ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক ভোলায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা নম্বরপ্লেট আড়াল করে এআই নজরদারি এড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত গ্রেফতার খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ তার স্ত্রীর প্রতিষ্ঠানের: বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ রামিসা হত্যা মামলা: আদালতের অনুমতি ছাড়া আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
  • এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা

    এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    মঙ্গলবার (২ জুন) জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যহার ঘোষণা করে বিইআরসি। সংশোধিত দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে ১২ কেজির সিলিন্ডারের জন্য ভোক্তাদের ১ হাজার ৯৪০ টাকা পরিশোধ করতে হতো। এখন একই সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৮৮৫ টাকা।

    এছাড়া অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে চলতি বছরের এপ্রিল মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৭ টাকা এবং ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। ফলে এক মাসেরও কম সময়ে দুই দফায় মোট ৫৯৯ টাকা দাম বেড়েছিল।

    সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ফলে ভোক্তারা কিছুটা স্বস্তি পেলেও এলপি গ্যাসের দাম এখনও কয়েক মাস আগের তুলনায় উচ্চ পর্যায়েই রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও প্রতিফলিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ