বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ

    নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিতে তেল আবিবে সমাবেশ করেছেন শত শত মানুষ।

    শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরকার এখনো আইন অনুযায়ী একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করেনি। তাদের মতে, হামলার পেছনের কারণ ও নিরাপত্তা ঘাটতির বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

    সমাবেশে বক্তব্য দেন হামলায় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ঘটনার নানা প্রশ্ন সামনে আসছে এবং এসব প্রশ্নের জবাব খুঁজতে একটি স্বাধীন তদন্ত প্রক্রিয়া জরুরি।

    তার দাবি, রাষ্ট্রীয় তদন্ত কমিশন হলে সেখানে স্বাধীন বিশেষজ্ঞরা কাজ করবেন। কিন্তু সরকারের প্রস্তাবিত কাঠামোয় রাজনৈতিক প্রভাব থাকার আশঙ্কা রয়েছে, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

    এদিকে হামাসের হামলায় নিহত নোভা সঙ্গীত উৎসবের অংশগ্রহণকারী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যানও সমাবেশে বক্তব্য রাখেন। তিনি হামলার কারণ, নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন। একই সঙ্গে বাধ্যতামূলক সামরিক সেবা ও কিছু বিশেষ গোষ্ঠীর জন্য থাকা সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন।

    সমাবেশ চলাকালে সরকারপন্থি এক কর্মী বিক্ষোভস্থলে উপস্থিত হলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করে।

    বিক্ষোভকারীরা জানিয়েছেন, ৭ অক্টোবরের ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।


    সূত্র: টাইমস অব ইসরায়েল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ