ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুৎ সংযোগের শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় স্থানীয় হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু (এক্সাভেটর) ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ঘটনাকে কেন্দ্র করে মিরপুর ১০ নম্বর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন