বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

ডিএমপির অভিযানে আওয়ামী লীগের ৪০ সদস্য গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন