সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম লিজে দেওয়া পাটকলগুলো চালু হলে কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের ফ্যামিলি কার্ডের পে-রোল ২০-২৫ তারিখে পাঠানোর নির্দেশ ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালালেন, বরখাস্ত ৫ পুলিশ আকস্মিক বন্যায় থাইল্যান্ডে আটকা এশিয়ান গেমসফেরত ৬ বাংলাদেশি গর্ভধারণের চেষ্টা করলে দিনে কতটা কফি পান করা নিরাপদ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
  • ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ

    ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।

    মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো তাঁর মৃত্যুর খবর জানিয়েছে। পরে মাহাথির মোহাম্মদও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    ১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের সাত সন্তান রয়েছে। মৃত্যুর পর হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের সঙ্গে কনিষ্ঠ ছেলে মুখরিজ মাহাথিরকেও দেখা যায়।

    সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার ও রানি রাজা জারিথ সোফিয়াহ। রাজপরিবারের পক্ষ থেকে দেওয়া বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাঁদের শক্তি, ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়।

    প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি উপস্থিতদের সিতি হাসমাহর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

    পরে আনোয়ার ইব্রাহিম জানান, সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সরকারি প্রধান সচিব ও প্রতিরক্ষা বাহিনীর প্রধানের সহযোগিতায় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হবে। পুত্রজায়ার প্রেসিন্ট ২০-এর জাতীয় কবরস্থান পুসারা নেগারাওয়ানে বিকেল সাড়ে ৪টায় তাঁর দাফন হওয়ার কথা রয়েছে।

    সিতি হাসমাহ ১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন। সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন তিনি। প্রতিষ্ঠানটি বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইয়ং লু লিন স্কুল অব মেডিসিনের পূর্বসূরি।

    ১৯৫৫ সালে পড়াশোনা শেষ করে মালয়ার প্রথমদিককার মালয় নারী চিকিৎসা কর্মকর্তাদের একজন হিসেবে কর্মজীবন শুরু করেন সিতি হাসমাহ। পরের বছর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন তিনি।

    গত ৫ আগস্ট এই দম্পতি তাঁদের ৭০তম বিবাহবার্ষিকী, অর্থাৎ প্লাটিনাম বিবাহবার্ষিকী, উদযাপন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন