সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম লিজে দেওয়া পাটকলগুলো চালু হলে কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের ফ্যামিলি কার্ডের পে-রোল ২০-২৫ তারিখে পাঠানোর নির্দেশ ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালালেন, বরখাস্ত ৫ পুলিশ আকস্মিক বন্যায় থাইল্যান্ডে আটকা এশিয়ান গেমসফেরত ৬ বাংলাদেশি গর্ভধারণের চেষ্টা করলে দিনে কতটা কফি পান করা নিরাপদ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
  • আকস্মিক বন্যায় থাইল্যান্ডে আটকা এশিয়ান গেমসফেরত ৬ বাংলাদেশি

    আকস্মিক বন্যায় থাইল্যান্ডে আটকা এশিয়ান গেমসফেরত ৬ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আকস্মিক বন্যার কারণে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে দুই দিন ধরে আটকা পড়ে আছেন জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও একজন কোচ।

    আটকে পড়া দলের সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

    বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় এরই মধ্যে দেশে ফিরেছেন।

    জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই বন্যাজনিত এই পরিস্থিতিতে বিমানবন্দরে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। এতে বাংলাদেশ দলের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

    আটকে পড়া খেলোয়াড় ও কোচকে বিকল্প ফ্লাইটে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন