সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিপসট পরিদর্শনে ডাচেস সোফি, সাক্ষাৎ করলেন নারী শান্তিরক্ষীদের সঙ্গে দুই দিনেই কোটি ভিউ, ইউটিউবে ঝড় তুলেছে তৌসিফ-তটিনীর ‘মন দুনিয়া’ ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল আওয়ামী লীগ সরকার: স্পিকার সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৪০ চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্ক, স্ত্রী-পরিবারের কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান দেশে ফিরতে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন কেন শেখ হাসিনা, প্রশ্ন রিজভীর নারী ও শিশুর কল্যাণে অভিন্ন স্বার্থ নিয়ে জুবাইদা-সোফির আলোচনা
  • দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ, চোটে ছিটকে সাদমান

    দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ, চোটে ছিটকে সাদমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার নাঈম শেখ। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। তবে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনকে।

    আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

    সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় গোড়ালিতে চোট পান সাদমান। প্রাথমিক পর্যবেক্ষণে তাঁর গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি হাড়ে ফাটল বা ফ্র্যাকচারের আশঙ্কা করা হচ্ছে। ফলে আসন্ন টেস্ট সিরিজে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ।

    সাদমানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া রবিন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করেছেন। বর্তমানে তিনি সিলেটে জাতীয় দলের কোচদের সঙ্গে অনুশীলন করছেন। তাঁর অন্তর্ভুক্তিতে টেস্ট দলের ওপেনিং বিভাগে বিকল্প বাড়ল।

    সফরের শুরুতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম ও সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ানডে এবং দ্বিতীয় সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০ নভেম্বর ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।

    দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বাংলাদেশের অতীত রেকর্ড অবশ্য হতাশাজনক। দেশটিতে আগের আটটি টেস্টের প্রতিটিতেই হেরেছে টাইগাররা। তবে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টেস্টে সেই ব্যর্থতার ধারা বদলানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল।

    বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন