সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম লিজে দেওয়া পাটকলগুলো চালু হলে কর্মসংস্থান হবে ৫০ হাজার মানুষের ফ্যামিলি কার্ডের পে-রোল ২০-২৫ তারিখে পাঠানোর নির্দেশ ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালালেন, বরখাস্ত ৫ পুলিশ আকস্মিক বন্যায় থাইল্যান্ডে আটকা এশিয়ান গেমসফেরত ৬ বাংলাদেশি গর্ভধারণের চেষ্টা করলে দিনে কতটা কফি পান করা নিরাপদ প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯৯ জন গ্রেফতার রোহিঙ্গা সংকট : আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
  • প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

    প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় এখনো বঞ্চিত থাকা ৮১৭ জনের নিয়োগ আগামী ১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে যারা শেষ পর্যন্ত নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে বলে জানান তিনি।

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

    তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যথাযথভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার কাজ শুরু করে।

    শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে ৩৩ জনের ৮৫৪ জনের ফাইনাল অ্যাপ্লিকেশন এসেছে।’ এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) মাধ্যমে নিয়োগপত্র ইস্যু করা হয় বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ার সময় দেখা গেছে, অনেকের ভেরিফিকেশন সম্পন্ন হয়নি এবং কেউ কেউ এর মধ্যে ঠিকানাও পরিবর্তন করেছেন। এসব তথ্য পর্যায়ক্রমে সংশ্লিষ্টরা জমা দিচ্ছেন। একই সঙ্গে ধাপে ধাপে ভেরিফিকেশনও সম্পন্ন হচ্ছে।

    যেসব নিয়োগ এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই প্রক্রিয়া আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। ওই সময়ের মধ্যে ৮১৭ জনের নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। যারা এরপরও নিয়োগ পাবেন না, তাদের বিষয়টি নিয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন