বুধবার, ০৩ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক ভোলায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা নম্বরপ্লেট আড়াল করে এআই নজরদারি এড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত গ্রেফতার খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ তার স্ত্রীর প্রতিষ্ঠানের: বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ রামিসা হত্যা মামলা: আদালতের অনুমতি ছাড়া আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

    রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদি উপস্থিতি দেশের নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে নরওয়ে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা কামনা করেছেন।

    মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

    বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি দেওয়া এবং দেশের উন্নয়নে নরওয়ের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বলেন, বর্তমান সরকার জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৈদেশিক নীতি পরিচালনা করছে। একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

    রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসেন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, নরওয়ে এখন উন্নয়ন সহায়তার পাশাপাশি বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও গুরুত্ব দিচ্ছে।

    এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি সেবা, পাটজাত পণ্য ও হস্তশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে নরওয়ের বাজারে এসব পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, প্যাকেজিং শিল্প ও আইসিটি খাতে নরওয়ের বিনিয়োগ প্রত্যাশা করেন।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা বাড়ানোরও আহ্বান জানান তিনি। বিশেষ করে গ্রিন ক্লাইমেট ফান্ড ও নরফান্ডের মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    রোহিঙ্গা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারে আশ্রিত বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক চ্যালেঞ্জ তৈরি করছে। তাই তাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।

    নরওয়ের রাষ্ট্রদূত এ বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ