বুধবার, ০৩ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আরও ৬ শিশুর মৃত্যুতে বাড়ছে আতঙ্ক ভোলায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় তোফায়েল আহমেদ বাংলাদেশ–সুইজারল্যান্ড অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা ফের চরমে, নতুন সংঘাতের শঙ্কা ঘনাচ্ছে এলপি গ্যাসের দামে স্বস্তি, ১২ কেজি সিলিন্ডার কমল ৫৫ টাকা দুই ম্যাচে পরাজয়, তবু আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি ও তৃষ্ণা নম্বরপ্লেট আড়াল করে এআই নজরদারি এড়ানোর চেষ্টা, শেষ পর্যন্ত গ্রেফতার খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ তার স্ত্রীর প্রতিষ্ঠানের: বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গা সংকট মোকাবিলায় নরওয়ের আরও সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ রামিসা হত্যা মামলা: আদালতের অনুমতি ছাড়া আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
  • লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ফোনালাপে উত্তেজনা

    লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, ফোনালাপে উত্তেজনা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লেবাননে চলমান সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। আলোচনায় নেতানিয়াহুর সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

    মঙ্গলবার (২ জুন) প্রকাশিত প্রতিবেদনে এক্সিওস জানায়, যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যেও লেবাননে হামলার পরিকল্পনা ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি ঘিরে দুই নেতার মধ্যে তীব্র মতবিনিময় হয়।

    প্রতিবেদনে বলা হয়, ইরান লেবাননে হামলা অব্যাহত থাকলে চলমান আলোচনায় অংশগ্রহণ পুনর্বিবেচনার হুঁশিয়ারি দেওয়ার পরই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল না করার আহ্বান জানান।

    মার্কিন প্রশাসনের একটি সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে সামরিক অভিযান শুরু হলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে।

    এ সময় ট্রাম্প নেতানিয়াহুর রাজনৈতিক ও আইনি পরিস্থিতির প্রসঙ্গও তোলেন বলে দাবি করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন যে, যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    এক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প বৈরুতে সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেন। পরবর্তীতে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে জানান, হিজবুল্লাহ নতুন হামলা চালাবে না এবং ইসরায়েলও বৈরুতে হামলা থেকে বিরত থাকবে বলে তিনি আশা করছেন।

    তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

    এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার প্রসঙ্গও আলোচনায় উঠে এসেছে। ট্রাম্প অতীতেও প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানিয়ে বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছিলেন।

    ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস বা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে আঞ্চলিক পরিস্থিতি ও সম্ভাব্য কূটনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।


    সূত্র: এক্সিওস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন