রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাসনিম জারা বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী অস্কারে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ নখে ময়লা জমে থাকলে অজু হবে কি? ‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’ ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান নানির ‘দ্য প্যারাডাইস’ তিন দিনেই ১০০ কোটির ক্লাবে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, তাসনিম জারা বললেন ‘আমি বাকরুদ্ধ’ মেসি-ওতামেন্দিবিহীন আর্জেন্টিনায় ডাক পেতে পারেন বোকা ডিফেন্ডার ব্লাঙ্কো শ্রীলীলার এক পোস্ট দেখেছে ২৫ কোটির বেশি মানুষ
  • ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান

    ১৬ বছরেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার কাভান সুলিভান। এবার মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

    শনিবার অরল্যান্ডোতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন চক্রে ফিফার প্রথম উইন্ডোতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ ফুটবলারের। কোচ মরিচিও পচেত্তিনোর অধীনে এক ম্যাচে এতজন নতুন খেলোয়াড়কে অভিষেক করানো হয়েছে।

    ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কাভান সুলিভান। তবে শুরুতেই গোল করে নজর কাড়েন অরল্যান্ডো সিটির জাস্টিন এলিস। চতুর্থ মিনিটে জিও রেইনারের ফ্রি-কিক থেকে আসা বলে হেড করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন তিনি।

    দুই অর্ধ মিলিয়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হয়েছে ১১ ফুটবলারের। তাদের মধ্যে সুলিভান, ফরোয়ার্ড এলিস ও ডিফেন্ডার পেটন মিলার ছিলেন পচেত্তিনোর শুরুর একাদশে।

    ২০২৪ সালের পর এক ম্যাচে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১১ খেলোয়াড়ের অভিষেক হলো এবার। ওই বছর স্লোভেনিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের প্রীতি ম্যাচেও ১১ ফুটবলার জাতীয় দলে অভিষেক করেছিলেন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ১২ খেলোয়াড়ের অভিষেকের রেকর্ড রয়েছে। ১৯৭৩ সালে পোল্যান্ড এবং ১৯৮৮ সালে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে এমন ঘটনা ঘটেছিল।

    পেরুর বিপক্ষে ৬০ মিনিট মাঠে ছিলেন সুলিভান। অভিষেক ম্যাচে তার পারফরম্যান্সও ছিল বেশ কার্যকর। বিশ্বকাপের পর ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত সময় কাটানো এই ১৬ বছর বয়সী ফুটবলার এরই মধ্যে ছয়টি গোল করার পাশাপাশি আটটি অ্যাসিস্ট করেছেন।

    জাতীয় দলের অভিষেকেও সেই ছন্দ ধরে রাখার চেষ্টা করেছেন সুলিভান। জাস্টিন এলিসসহ সতীর্থদের সঙ্গে আক্রমণভাগে ভালো সমন্বয় করে পেরুর রক্ষণভাগে বেশ কয়েকবার চাপ তৈরি করেন তিনি।

    তবে ২৩তম মিনিটে গোলের জন্য ছুটে গিয়ে পেরুর গোলরক্ষক পেদ্রো গায়েসের সঙ্গে ধাক্কা লাগে সুলিভানের। এ ঘটনায় অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন