রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • হামে বাড়ছে মৃত্যু, সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ৬৪২ জনের প্রাণহানি

    হামে বাড়ছে মৃত্যু, সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে ৬৪২ জনের প্রাণহানি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে হাম রোগে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম উপসর্গে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।

    বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহভাজন হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৩২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ১১০ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।

    চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯২ জন এবং সন্দেহভাজন হামে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৫৯ জনে।

    অন্যদিকে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৬৮ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল এবং প্রায় ৬৪ হাজার রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

    বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—৫৬ জন। এরপর বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে ৩ জন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে ২ জন করে মারা গেছে।

    সন্দেহভাজন হামেও সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে—২৩২ জন। এরপর রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগটি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি ও সচেতনতা বাড়ানো জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন