সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩ হাজার ৬৮৪ প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কাজই ফ্লাইট সেফটির মূল ভিত্তি: বিমানবাহিনী প্রধান ডিগ্রি নয়, মানুষের জীবন বদলাতে গবেষণার ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে’, শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বাস, ট্রেন বা বিমানে জানালার পাশে বসতে ভালোবাসেন যারা, তাদের বৈশিষ্ট্য কী? সরকার অনুমতি দিলে প্রয়োজন হলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন সাংবাদিকেরা: রিজভী তারো আসোর সঙ্গে বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
  • ডিগ্রি নয়, মানুষের জীবন বদলাতে গবেষণার ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ডিগ্রি নয়, মানুষের জীবন বদলাতে গবেষণার ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গবেষণাকে শুধু ডিগ্রি অর্জন বা পদোন্নতির মাধ্যম হিসেবে ব্যবহার না করে দেশের স্বাস্থ্যনীতি ও চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। তিনি বলেন, গবেষণার প্রকৃত সার্থকতা তখনই, যখন এর ফল সাধারণ মানুষের জীবন বদলায় এবং জাতীয় নীতিতে ইতিবাচক পরিবর্তন আনে।

    সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ২২ সপ্তাহব্যাপী গবেষণা পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধও উপস্থাপন করেন তিনি।

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্রতিদিন বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হয়। ব্যস্ততার মধ্যেও তাঁদের ক্লিনিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে পরিকল্পিত গবেষণা স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনতে পারে।

    নিজের গবেষণাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অন্ধত্ব দূরীকরণ এবং সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুদের নিয়ে কমিউনিটিভিত্তিক গবেষণার মাধ্যমে অতীতে জাতীয় পর্যায়ে নীতিগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এতে বহু শিশুর জীবনেও ইতিবাচক প্রভাব পড়েছে।

    গবেষকদের উদ্দেশে ড. এম. এ. মুহিত বলেন, বড় নমুনা বা বেশি ভেরিয়েবল থাকলেই গবেষণা ভালো হয় না। বরং সুনির্দিষ্ট গবেষণা প্রশ্ন নির্ধারণ এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা জরুরি। গবেষণালব্ধ প্রমাণের ভিত্তিতে নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করা গেলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ও সেবার মান উন্নত করা সম্ভব।

    তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা পুনর্গঠন ও জনস্বাস্থ্য উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য অর্জনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ভাইরাল হেপাটাইটিস ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো বিষয়ে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্মত গবেষণা প্রয়োজন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল শাহীন। আরও বক্তব্য দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান এবং ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন