সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধ দমনে ক্রসফায়ারের হুঁশিয়ারি নয়, আইনের শাসনই হোক পুলিশের শক্তি জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি খাতে সহায়তা চাইল বাংলাদেশ দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩ হাজার ৬৮৪ প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত কাজই ফ্লাইট সেফটির মূল ভিত্তি: বিমানবাহিনী প্রধান ডিগ্রি নয়, মানুষের জীবন বদলাতে গবেষণার ওপর গুরুত্ব দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘তোমরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে’, শিক্ষার্থীদের রাষ্ট্রপতি বাস, ট্রেন বা বিমানে জানালার পাশে বসতে ভালোবাসেন যারা, তাদের বৈশিষ্ট্য কী?
  • ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩ হাজার ৬৮৪

    ডেঙ্গুতে ৫ ও হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৩ হাজার ৬৮৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ২১৮ জন এবং হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি ও নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    ডেঙ্গু পরিস্থিতি

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।

    বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে ৯৪২ জন, ময়মনসিংহে ১২১, চট্টগ্রামে ২৪০, খুলনায় ২৮৪, রাজশাহীতে ২৪৬, রংপুরে ১১৩, বরিশালে ২৩২ এবং সিলেটে ৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    চলতি বছরের শুরু থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। তাঁদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৩৮৪ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে।

    হাম পরিস্থিতি

    স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫৯ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৫৭, চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৮৮, খুলনায় ১২২ এবং রংপুরে ৬৩ জন রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

    একই সময় দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। তাঁদের মধ্যে ২৩ হাজার ৪৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন