শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

    ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় বাজেটে ব্যবসা পরিচালনা সহজ করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    তিনি জানান, বর্তমান সরকারের প্রথম বাজেট প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বাণিজ্য খাতের সংশ্লিষ্টদের প্রয়োজন বিবেচনায় নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা, যাতে উদ্যোক্তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

    তারেক রহমান আরও বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।

    তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবিত বাজেট অর্থনীতির গতি বাড়ানো, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন