সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইহসান: মানুষের সঙ্গে সুন্দর আচরণের ইসলামি শিক্ষা ডেঙ্গু প্রতিরোধে ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৬ ম্যাচে ৭ গোল, তোরেসকে নিয়ে নতুন ভাবনায় পিএসজি মরিনহোর রেফারিং অভিযোগ, সিমিওনের বার্তা :‘সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়’ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের বিদেশ সফরে কোটি কোটি টাকা অপচয় হতো: রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর, বিশ্বমঞ্চে নতুন ইতিহাসের সূচনা : মাহদী আমিন চট্টগ্রাম বিভাগের ১২ কারাগারে ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি ফেসবুক-ইনস্টাগ্রামে হঠাৎ বিভ্রাট, কয়েক হাজার ব্যবহারকারীর ভোগান্তি নিখোঁজের পর মিলছে শিশুদের মরদেহ, আট মাসে নিহত ১৫৫
  • অবৈধ হজ যাত্রা ঠেকাতে সৌদিতে ১৩ জন গ্রেপ্তার

    অবৈধ হজ যাত্রা ঠেকাতে সৌদিতে ১৩ জন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের নিরাপত্তা বাহিনী হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী ও এক সৌদি নাগরিককে আটক করেছে। দেশটির হজ নিরাপত্তা বাহিনী জানায়, পৃথক তিনটি অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে।

    প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি ও উপত্যকা এলাকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কাছে হজ পালনের কোনো বৈধ পারমিট ছিল না বলে জানানো হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

    দ্বিতীয় অভিযানে মক্কায় নিরাপত্তা টহল দল ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসীকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করছিলেন। অভিযানে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের পাবলিক প্রসিকিউশনে হস্তান্তর করা হয়েছে।

    তৃতীয় অভিযানে অবৈধভাবে তিন আফগান নাগরিককে মক্কায় প্রবেশ করানোর চেষ্টা করার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। আটক আফগানদের কাছেও হজের বৈধ অনুমতি ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    সৌদি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হজ ব্যবস্থাপনার নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে নির্ধারিত জরুরি নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

    তথ্যসূত্র: সৌদি গেজেট


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ