শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য বাড়ছে করহার

    উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য বাড়ছে করহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের করব্যবস্থায় দীর্ঘমেয়াদি পূর্বানুমানযোগ্যতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রথমবারের মতো পাঁচ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, তবে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করের হার বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

    বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবগুলো ঘোষণা করেন।

    বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, করদাতারা যাতে ভবিষ্যতের কর কাঠামো সম্পর্কে আগাম ধারণা পেতে পারেন এবং সে অনুযায়ী আর্থিক পরিকল্পনা করতে পারেন, সেজন্য পাঁচ বছরের আয়কর কাঠামো নির্ধারণ করা হয়েছে।

    প্রস্তাব অনুযায়ী, সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে বর্তমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হবে। পরবর্তী দুই করবর্ষে এ সীমা ৪ লাখ টাকা এবং ২০৩০-৩১ করবর্ষে ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা আগামী দুই করবর্ষে ৪ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা ২০৩০-৩১ করবর্ষে ৫ লাখ টাকায় উন্নীত হবে। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ সীমা ধাপে ধাপে ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

    এ ছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা পর্যায়ক্রমে ৬ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

    নতুন কর কাঠামোয় নিম্ন ও মধ্যম আয়ের করদাতারা কিছুটা সুবিধা পেলেও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর করের চাপ বাড়ছে। ২০২৮-২৯ করবর্ষ থেকে ৩ কোটি টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ করহার ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর আগে সর্বোচ্চ করহার ছিল ৩০ শতাংশ।

    সরকারের মতে, এই উদ্যোগ একদিকে সাধারণ করদাতাদের জন্য স্বস্তি তৈরি করবে, অন্যদিকে উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে অধিক রাজস্ব আহরণের মাধ্যমে করব্যবস্থায় ভারসাম্য আনতে সহায়তা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন