রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • মিডিয়া এখন ব্যবসাপ্রতিষ্ঠানের মুখপাত্র হয়ে গেছে: মির্জা ফখরুল

    মিডিয়া এখন ব্যবসাপ্রতিষ্ঠানের মুখপাত্র হয়ে গেছে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিডিয়া এখন আর আগের অবস্থানে নেই, এটি অনেক ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তিনি বিশ্বাস করতেন গণতন্ত্রই সর্বোত্তম শাসনব্যবস্থা। তার মতে, বিএনপি একটি গণতান্ত্রিক ও উদার রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে, যা সব মানুষের প্রতিনিধিত্ব করে।

    তিনি আরও বলেন, দেশের কৃষি গবেষণা ও বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠানের পেছনে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

    মির্জা ফখরুল অভিযোগ করেন, অতীতে গণমাধ্যমে চাটুকারিতার প্রবণতা দেখা গেছে। তার মতে, এখনো কিছু ক্ষেত্রে মিডিয়া স্বাধীন অবস্থান থেকে সরে গিয়ে বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে কাজ করছে। তবে তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম আরও স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা রাখবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন