শুক্রবার, ০৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদের প্রতি আস্থা কমবে: স্পিকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন তার চুরিতে গ্রেপ্তার ২ আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ডিএসসিসির ৬৩ ওয়ার্ডে মশার উচ্চ ঘনত্ব, ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘অতি ঝুঁকিতে’ বিএসইসিতে নতুন নেতৃত্ব; চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা জনগণের আস্থায় বিএনপির জয়, মন্তব্য মির্জা ফখরুলের নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা

    যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে কিশোরগঞ্জ জেলার ছয় নেতার গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় নেতাকর্মীরা এটিকে জেলার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।

    নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার আল আশরাফ মামুন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মজিবর রহমান ভূঁইয়া সবুজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ জালাল খান মনন, আইনবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মুর্তজা কামাল মোস্তাক এবং মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মাহবুবুল আলম আখতার।

    বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    দলীয় সূত্রে জানা যায়, নতুন কমিটিতে বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করা যায়।

    কিশোরগঞ্জের নেতাকর্মীরা আশা করছেন, কেন্দ্রীয় কমিটিতে জেলার প্রতিনিধিত্ব বাড়ায় জাতীয় পর্যায়ে জেলার রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা তরুণদের সংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও কার্যকর ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে এগিয়ে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন