রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সব গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা

    সব গণপরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করা এবং তা সার্বক্ষণিক সচল রাখা বাধ্যতামূলক।

    প্রজ্ঞাপন অনুযায়ী, জিপিএস ডিভাইস সংযুক্ত ও কার্যকর না থাকলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে না।

    বিআরটিএ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, রুট ভায়োলেশন নজরদারি, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

    জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা বিআরটিএর স্থানীয় অফিস থেকে পাওয়া যাবে এবং সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd-এ বিস্তারিত তথ্য রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন