শুক্রবার, ০৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদের প্রতি আস্থা কমবে: স্পিকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন তার চুরিতে গ্রেপ্তার ২ আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ডিএসসিসির ৬৩ ওয়ার্ডে মশার উচ্চ ঘনত্ব, ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘অতি ঝুঁকিতে’ বিএসইসিতে নতুন নেতৃত্ব; চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা জনগণের আস্থায় বিএনপির জয়, মন্তব্য মির্জা ফখরুলের নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
  • বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা

    বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দলের সফর নিয়ে চলা গুঞ্জনের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    এক বিবৃতিতে আইসিসি জানায়, সুশাসন ও নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবেই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গোয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।

    আইসিসি আরও জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সামগ্রিক উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি মূল্যায়নের উদ্দেশ্যে তারা বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে। তবে এসব আলোচনার ফলাফল পরবর্তীতে আইসিসি বোর্ডে উপস্থাপন করা হবে।

    সংস্থাটি স্পষ্ট করে বলেছে, প্রতিনিধি দল তাদের সফর নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। ফলে এ বিষয়ে প্রকাশিত কোনো প্রতিবেদন বা বিশ্লেষণ আইসিসির আনুষ্ঠানিক অবস্থান নয় এবং তা অনুমাননির্ভর হিসেবে বিবেচিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন