শুক্রবার, ০৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদের প্রতি আস্থা কমবে: স্পিকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন তার চুরিতে গ্রেপ্তার ২ আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ডিএসসিসির ৬৩ ওয়ার্ডে মশার উচ্চ ঘনত্ব, ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘অতি ঝুঁকিতে’ বিএসইসিতে নতুন নেতৃত্ব; চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা জনগণের আস্থায় বিএনপির জয়, মন্তব্য মির্জা ফখরুলের নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
  • মোহামেডানের বদলে আবাহনীতে মুস্তাফিজ, রূপগঞ্জ ম্যাচেই দেখা মিলবে কাটার মাস্টারের

    মোহামেডানের বদলে আবাহনীতে মুস্তাফিজ, রূপগঞ্জ ম্যাচেই দেখা মিলবে কাটার মাস্টারের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের বিরতির পর আবারও জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। মাঠের লড়াইয়ের পাশাপাশি দলবদলের খবরে নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মোহামেডানের হয়ে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি যোগ দিচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডে।

    আগামী ৫ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নবম রাউন্ডের ম্যাচে আবাহনীর জার্সিতে মাঠে নামার কথা রয়েছে মুস্তাফিজের। তবে আপাতত মাত্র একটি ম্যাচের জন্যই তাকে পাচ্ছে আকাশী-নীল শিবির। এরপর জাতীয় দলের দায়িত্বে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এই বাঁহাতি পেসারের।

    সর্বশেষ গত ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অংশ নেন তিনি। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় জাতীয় দলে তার জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

    এদিকে অষ্টম রাউন্ডে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আবাহনী। বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে অনবদ্য সেঞ্চুরি করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৯৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

    ৩১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও গুলশানের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে। ওপেনার রহমতউল্লাহ আলী ৩০ এবং আলিফ ইমন ১৪ রান করলেও পরে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয়ে যায় দলটি।

    আবাহনীর বোলারদের মধ্যে নাইমুর রহমান নয়ন ৩টি উইকেট নেন। এছাড়া রাকিবুল হাসান ও এস এম মেহেরব হোসেন দুটি করে উইকেট শিকার করেন। ১৭৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আবাহনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন