শুক্রবার, ০৫ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা হাম পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে আরও ৪ শিশুর মৃত্যু জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদের প্রতি আস্থা কমবে: স্পিকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন তার চুরিতে গ্রেপ্তার ২ আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ডিএসসিসির ৬৩ ওয়ার্ডে মশার উচ্চ ঘনত্ব, ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘অতি ঝুঁকিতে’ বিএসইসিতে নতুন নেতৃত্ব; চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার বিসিবি নির্বাচন ঘিরে বাংলাদেশে আইসিসি প্রতিনিধি, কারণ জানাল সংস্থা জনগণের আস্থায় বিএনপির জয়, মন্তব্য মির্জা ফখরুলের নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প
  • পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা

    পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ পুলিশের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে উন্নীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির ঘোষণা দেওয়া হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষর করেন।

    পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

    এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে হাইওয়ে পুলিশের প্রধান মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত এ কে এম আওলাদ হোসেনকেও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী তাদের এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

    পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিট ও রেঞ্জে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তার পদোন্নতিকে বাহিনীর প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন