রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন চান স্বাস্থ্যমন্ত্রী

    তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন চান স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, তামাক একটি মারাত্মক আসক্তি, যা শরীরের প্রায় সব অঙ্গেই ক্ষতি করে। তিনি বলেন, প্রচলিত আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে অনেকে পার পেয়ে যাচ্ছে, তাই তামাক নিয়ন্ত্রণে আইন আরও কঠোর করা প্রয়োজন।

    সোমবার (১৫ জুন) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মন্ত্রী বলেন, ধূমপায়ীরাই সবচেয়ে ভালো জানেন তামাক কতটা ক্ষতিকর। এটি ঘুমের ব্যাঘাত ঘটায়, ক্ষুধা ও ওজন কমায় এবং দীর্ঘমেয়াদে ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি বাড়ায়। তিনি আরও বলেন, সমাজে এখন তামাকের পাশাপাশি অন্যান্য মারাত্মক নেশার প্রবণতাও বাড়ছে।

    ই-সিগারেট নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

    স্বাস্থ্যসেবা খাতের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সেবায় কোনো অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না এবং দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

    হাম টিকাদান কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, দেশে ইপিআই কর্মসূচির মাধ্যমে শতভাগ সফলভাবে টিকাদান সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন