বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর ৫৬ বছর বয়সে উগান্ডার নতুন রাজা এডওয়ার্ড রুকিডি ট্যাটু করলে অজু-গোসল হবে কি, কী বলে ইসলাম?
  • ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের আশাবাদ, তবে চূড়ান্ত সমঝোতা নিয়ে প্রশ্ন তুলল বিপ্লবী গার্ড

    ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের আশাবাদ, তবে চূড়ান্ত সমঝোতা নিয়ে প্রশ্ন তুলল বিপ্লবী গার্ড
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি রোববারই স্বাক্ষরিত হতে পারে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়ে জানিয়েছে, চুক্তির খসড়া এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি।

    শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং সম্ভাব্য চুক্তিটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে।

    পোস্টে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তির সমালোচনা করেন। ট্রাম্পের ভাষ্য, সেই চুক্তি ইরানের জন্য পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করেছিল, আর বর্তমান উদ্যোগের লক্ষ্য হচ্ছে এমন সম্ভাবনা সম্পূর্ণভাবে বন্ধ করা।

    তিনি আরও দাবি করেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক চলাচল স্বাভাবিক হওয়ার পথ সুগম হতে পারে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে।

    অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, ইরানি আলোচকরা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর কথা ঘোষণা করেননি। তাদের মতে, চুক্তি স্বাক্ষরের বিষয়ে ট্রাম্পের বক্তব্য সময়ের আগেই দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।

    বিপ্লবী গার্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, চুক্তি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ফলে সম্ভাব্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    বিশ্লেষকদের মতে, যদি দুই দেশ শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়, তাহলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ