মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় আজ পঞ্চম সাক্ষ্যগ্রহণ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় আজ পঞ্চম সাক্ষ্যগ্রহণ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাক্ষীর নাম-পরিচয় প্রকাশ করেনি প্রসিকিউশন।

এর আগে গত ৩ জুন এই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও পরে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। এ পর্যন্ত মামলায় চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং চলতি বছরের ২১ জানুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার ১৭ আসামির মধ্যে বর্তমানে ১০ জন গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন। তাদের মধ্যে রয়েছেন র‌্যাবের সাবেক ও বর্তমান একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা কর্মকর্তারা।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদসহ আরও কয়েকজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন